Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা

এখন সময়: রবিবার, ১৯ এপ্রিল , ২০২৬, ০৪:৫৫:২৭ পিএম

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান অভিযানের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় হাম-রুবেলার প্রতিষেধক টিকা প্রদান অভিযানের বিষয়ে সকলকে অবগত করানো হয়। ডা. শফিকুল ইসলাম আরও জানান, হাম-রুবেলার প্রতিষেধক এমআর টিকা ক্যাম্পেইন সারা দেশের ন্যায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুরা এই টিকাদান কর্মসূচির আওতায় থাকবে। কলারোয়া উপজেলার ২০ হাজারের অধিক শিশুকে এই টিকা প্রদান করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোশফিয়াতুন নাহার, কানিজ ফাতিমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, ডাক্তার সুমন সরকার, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ মোল্লা, ডা. বাপ্পি দাশ, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ,শিক্ষক নেতা মোস্তফা বাকীবিল্লাহ, মাস্টার শেখ নুরুল্লাহ প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)