প্রেসবিজ্ঞপ্তি : ১৫ এপ্রিল সকাল ১১ টায় গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোরের পরিচালনা পরিষদের এক সভা জেলা সমন্বয়ক সিপিবির জেলা সাধারণ সম্পাদক কমরেড আবু হাসানের সভাপতিত্বে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলন ঝিকরগাছা উপজেলা কমিটির আহ্বায়ক সিপিবি জেলা কমিটির অন্যতম নেতা কমরেড আব্দুর রহিমের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এবং তাঁর উপর হামলার সাথে যুক্ত সন্ত্রাসীদের অবিলম্বে আটক ও বিচারের দাবি জানান হয়।
একই সাথে ফুল চাষি নেতা কমরেড রহিমের উপর হামলার সাথে যুক্ত সন্ত্রাসীদের আটক ও বিচারের দাবিতে আজ ১৬ এপ্রিল দুপুর ১২ টায় পুলিশ সুপার ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতা বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড তসলিম উর রহমান কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু বাসদের জেলা সদস্য সচিব কমরেড হাসিনুর রহমান।