Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নীলপূজা ও চড়ক উৎসবে শুড়া স্কুল মাঠে ভক্তদের ঢল

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল , ২০২৬, ১২:৩৫:০৮ এম

প্রতিবেদক : যশোর সদর উপজেলার শুড়া স্কুল মাঠে পাঁচ দিনব্যাপী নীলপূজা ও চড়ক উৎসব ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলা ২৬ চৈত্র থেকে ৩০ চৈত্র (১০-১৪ এপ্রিল) পর্যন্ত নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।
অনুষ্ঠানের প্রথম দিনে পাঠ ঠাকুরের পূজা, স্নান ও অগ্নিখেলা অনুষ্ঠিত হয়। পরদিন সন্ধ্যা আরতি, সন্ন্যাসী নৃত্য ও হবিষ্য অনুষ্ঠিত হয়। তৃতীয় দিনে চড়ক পাক ও বাবা মহাদেবের ফলভোগের আয়োজন করা হয়। চতুর্থ দিনে ভক্তদের জন্য দধ ও জল অভিষেক এবং খেজুর ভাঙার আয়োজন ছিল। শেষ দিনে শিব পূজা, আলোভাঙা, কাদা খেলা, বাজার ও আগুন সন্ন্যাসীর মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
চড়ক পূজার গুরুদেব হিসেবে উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণ চন্দ্র সরকার (মানিকগঞ্জ) এবং বালা হিসেবে দায়িত্ব পালন করেন সঞ্জয় বিশ্বাস (মাগুরা)।
এ সময় ৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সত্যজিৎ সরকারের নেতৃত্বে চড়ক পূজার প্রদর্শন ও প্রদক্ষিণ করা হয়। এতে সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, ইউনিয়ন যুবদল নেতা জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
চড়ক পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি সদস্য উজ্জ্বল মজুমদার, সম্পাদক মিল্টন সিংহ, ক্যাশিয়ার পিয়াস রায়সহ কমিটির সদস্যরা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।
উৎসব উপলক্ষে বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং ভক্তদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)