Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাইকেল চালিয়ে গ্রামবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালো স্কুলছাত্রীরা

এখন সময়: শুক্রবার, ১৭ এপ্রিল , ২০২৬, ০৮:০৫:৪৯ পিএম

ফরহাদ খান, নড়াইল : সাইকেল চালিয়ে গ্রামবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালো স্কুলছাত্রীরা। পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এই ব্যতিক্রমী শোভাযাত্রার আয়োজন করে নড়াইল সদরের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়। সাইকেলের পাশাপাশি হেটেও অংশগ্রহণ করে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। নববর্ষে এ ধরণের ব্যতিক্রমী শোভাযাত্রায় মুগ্ধ গ্রামবাসী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক।
এছাড়া উপস্থিত ছিলেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি নড়াইল ইউনিটের কর্মকর্তা প্রদীপ কুমার সরকারসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
এছাড়া বইপড়াকে উৎসাহিত করতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি নড়াইল ইউনিটের পক্ষ থেকে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
এ ব্যাপারে সপ্তম শ্রেণির জেসি ধর, অষ্টম শ্রেণির পায়েল গোলদার, নবম শ্রেণির শুক্লা, তৃষা ও অসমি দত্ত এবং দশম শ্রেণির বীথি পাঠকসহ একাধিক শিক্ষার্থী জানায়, তারা নিয়মিত সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। পহেলা বৈশাখের আনন্দকে আরো রঙিন করতে রঙ-বেরঙের শাড়ি পরে সাইকেল চালিয়ে পথচারীসহ গ্রামবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে। ব্যতিক্রমী এ আয়োজন তাদের খুব ভালো লেগেছে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম নড়াইল ইউনিটের লাইব্রেরি কর্মকর্তা প্রদীপ কুমার সরকার বলেন, বইপড়াকে উৎসাহিত করতে নতুন বছরের প্রথমদিনে বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে। তথ্য প্রযুক্তির যুগে আমরা বেশি পাঠক সৃষ্টি করতে চাই।
প্রকাশ কুমার, নৃপেন বিশ^াস, আসলাম হোসেন, লাকি বেগমসহ অনেকে বলেন, নববর্ষে গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যতিক্রমী সাইকেল শোভাযাত্রার আয়োজন আমাদের মুগ্ধ করেছে। পরিবেশবান্ধব সাইকেল বৈশি^ক জ্বালানি তেল সংকটের সময়ে এক অসাধারণ বাহন। এতে তেলের কোনো চিন্তা নেই। সাইকেল চালালে শারীরিক কসরতও হয়। এই বিদ্যালয়ের সব ছেলে-মেয়ে সাইকেল চালাতে পারে।
গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল বলেন, আমাদের বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রছাত্রী সাইকেল চালিয়ে নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করে। এরই ধারাবাহিকতায় সাইকেলযোগে আমরা নতুন বছরকে বরণ করেছি। এছাড়া আলোচনা সভা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দুরে অবস্থিত আমাদের বিদ্যালয়টিতে সবসময় সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা হয়ে থাকে।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক বলেন, শহর থেকে অনেক দুরে বিদ্যালয়টির অবস্থান হলেও এখানকার পড়ালেখার মান অনেক ভালো। পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি চর্চার ক্ষেত্রে এগিয়ে আছে বিদ্যালয়টি। আমি বিদ্যালয়টির সমৃদ্ধি কামনা করছি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)