Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পলিথিন থেকে ডিজেল, কেরোসিন ও পেট্রোল আবিষ্কারের মডেল উপস্থাপন ক্ষুদে বিজ্ঞানীদের !

এখন সময়: শুক্রবার, ১৭ এপ্রিল , ২০২৬, ০৮:০৭:২৪ পিএম

ফরহাদ খান, নড়াইল : ‘জ্বালানি সংকটের সময়ে পলিথিন, প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন ধরণের বর্জ্য শোধন করে ডিজেল, কেরোসিন ও পেট্রোল তেল পাওয়া যাবে। বৈশি^ক সংকটের সময়ে বর্জ্য থেকে উৎপাদিত তেলে দেশে জ্বালানি সংকট দুর হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।’
পলিথিন, প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন ধরণের বর্জ্য শোধন করে ডিজেল, কেরোসিন ও পেট্রোল তেল উৎপাদনের এমন মডেল বা নমুনা উপস্থাপন করেছে স্কুল শিক্ষার্থী ক্ষুদে বিজ্ঞানীরা! নড়াইলে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় বর্জ্য থেকে তেল উৎপাদনের এমন উদ্ভাবন নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের একদল শিক্ষার্থীর।
এছাড়া বাসাবাড়ি, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের পানির ট্যাকিং ভরে গেলেই ঘরে বসে সংকেত মিলবে। এতে পানি ও বিদ্যুতের অপচয়রোধ হবে। বৈশি^ক জ্বালানি সংকটের সময়ে এই আবিষ্কারটির মডেল বা নমুনা উপস্থাপন করেছে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ফাতেমা খাতুনসহ তার সহপাঠীরা।
নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (১৫ এপ্রিল) দিনব্যাপী অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় স্কুল শিক্ষার্থী ক্ষুদে বিজ্ঞানীদের এ ধরণের অনেক আবিষ্কার উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সরকারকে এসব আবিষ্কার কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন বিভিন্ন পেশার মানুষ।
নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকার পৃষ্ঠপোষকতায় এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) টি এম রাহসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
এছাড়া উপস্থিত ছিলেন-সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদিউজ্জামান, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল বিশ^াস, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুসহ অনেকে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, বিজ্ঞান মেলার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা তাদের নিজের চিন্তা-ভাবনা অন্যের সঙ্গে ভাগাভাগি করার সুযোগ পাচ্ছে। বিজ্ঞানসম্মত ক্রিয়েটিভ বা সৃজনশীল চিন্তা-ভাবনা কাজে লাগাতে হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)