Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে রিয়াল প্রতারকচক্রের দুই সদস্য আটক

এখন সময়: শনিবার, ২ মে , ২০২৬, ০৩:১৯:৩৯ পিএম

নিজস্ব প্রতিবেদক: সৌদি রিয়াল দেখিয়ে প্রতারণার চেষ্টা করার অভিযোগে যশোর ডিবি পুলিশ দুই প্রতারককে আটক করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে। যশোর ডিবি পুলিশের পক্ষ থেকে শুক্রবার বিজ্ঞপ্তিতে জানায়, যশোর শহরে বৃহস্পতিবার (৯ এপ্রিল ) সকালে শহরের কারবালা জামে মসজিদের সামনে থেকে মামলার বাদী মোঃ আব্দুল বারী (৪৫) স্থানীয়দের সঙ্গে অবস্থানকালে দুই ব্যক্তি তার কাছে এসে নিজেদের কাছে সৌদি রিয়াল থাকার কথা বলে। তারা জানায়, তাদের কাছে ১০০ সৌদি রিয়ালের একটি বান্ডিল রয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ লাখ টাকার সমপরিমাণ। তবে তারা সেটি ২ লাখ টাকায় বিক্রি করতে চায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে আব্দুল বারী ডিবি পুলিশকে খবর দেন। খবর পেয়ে ডিবি যশোরের এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতারকচক্রের সদস্য মোঃ জমশেদ শেখ (৬০) ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সোনা খোলা গ্রামের মৃত আছন শেখের ছেলে ও জাহাঙ্গীর মিয়া (৩৮) ফরিদপুর জেলার নগরকান্দা থানার সুতারকান্দা গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে । ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়- জমশেদ শেখের হাতে থাকা একটি সাদা রঙের বাজারের ব্যাগের ভেতরে গামছায় মোড়ানো পুরাতন লুঙ্গির মধ্যে ১০০ সৌদি রিয়ালের ৪টি নোট রাখা ছিল। তারা এসব রিয়াল দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। আটককৃতদের কাছ থেকে ৪টি ১০০ সৌদি রিয়াল, ২টি গামছার টুকরা এবং ৩টি পুরাতন লুঙ্গি জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, আটক দুই ব্যক্তি পরস্পর যোগসাজশে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা নিজেদের দখলে রেখে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের চেষ্টা করছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)