Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাইসাইকেল থেকে পড়ে যুবকের মৃত্যু

এখন সময়: শুক্রবার, ১০ এপ্রিল , ২০২৬, ০১:১৯:৪৩ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরে বাইসাইকেল থেকে পড়ে মিলন দাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার নেহালপুর ইউনিয়নের টেকের ব্রিজ এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। নিহত মিলন দাস পাচাকড়ি গ্রামের হাজরা দাসের ছেলে। নিহতের স্বজনরা জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে মিলন দাস ফকিরহাট বাজার থেকে বাইসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে টেকের ব্রিজ এলাকায় পৌঁছালে বাইসাইকেলের চাকা স্লিপ করলে তিনি নিচে পড়ে আহত হন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২ টার দিকে মিলন দাস মারা যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, ভর্তির সময় মিলন দাসের অবস্থা আশঙ্কাজনক ছিলো। মাথায় আঘাত লাগার কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)