Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে দুই স্বর্ণের বারসহ শার্শার চোরাকারবারী আটক

এখন সময়: শুক্রবার, ১০ এপ্রিল , ২০২৬, ০১:১৮:২৯ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর-মাগুরা মহাসড়কে অভিযান চালিয়ে ২টি স্বর্ণের বারসহ আলামিন নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে কোদালিয়া ঈদগাহের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক আলামিন শার্শার ছোট নিজামপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া ঈদগাহের রাস্তার সামনে অবস্থান নেন। এ সময় সন্দেহজনক ভাবে আলামিনকে আটক ও তার দেহ তল্লাশি করে দুইটি স্বর্ণের বার (যার ওজন ২৪০.৬০ গ্রাম) ও দাম ৪৪ লাখ ৮৯ হাজার ৩শ’ ৫৫ টাকা। এ ছাড়া তার কাছ থেকে নগদ ৫ হাজার ৭০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন জানিয়েছেন তিনি ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে স্বর্ণেরবার সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক আলামিনের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে কোতোয়ালি থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে। বিকেলে থানা পুলিশ আটক আলামিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)