নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন দুইটি মামলায় জামিন পেয়েছেন। রোববার মামলার শুনানি শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ বিচারক মাহমুদা খাতুন জামিনের এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন।
তিনি জানান, দুটি মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন তিনি। তার বিরুদ্ধে আরো মামলা থাকায় কারাগার থেকে বের হতে পারছেন না তিনি।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, শহিদুল ইসলাম মিলন যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। তার জামিন সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। আদালত থেকে আমাদের কাছে এখনো কোনো জামিননামা পৌঁছায়নি।
উল্লেখ্য, গত বছরের ৪ অক্টোবর যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে ঢাকায় আটক হন। ওই দিন রাতে ডিবি পুলিশ তাকে ঢাকার একটি বাসা থেকে আটক করে। তিনি যশোর শহরের ঘোপ পিলু খান সড়কের বাসিন্দা।