Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হারিয়ে যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিলো পুলিশ

এখন সময়: রবিবার, ৫ এপ্রিল , ২০২৬, ১১:৫৪:৪৯ পিএম

নিজস্ব প্রতিবেদক : হারিয়ে যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে মালিকে ফিরিয়ে দিয়েছে যশোর কোতায়ালি মডেল থানা পুলিশ। রোববার যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম উদ্ধারকৃত স্বর্ণালংকার ও ব্যাগটি আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেন।
জানা গেছে- গত ২৩ মার্চ বিকেলে সদরের পাঁচবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর খন্দকারের কন্যা জেসমিন নাহার নিউমার্কেট শিশু হাসপাতাল এলাকা থেকে রিকশাযোগে শহরের বারান্দীপাড়া লিচুতলা পূজা মন্দিরের সামনে গিয়ে দেখেন তার কাছে থাকা ব্যাগটি হারিয়ে গেছে। ব্যাগের ভিতর ৫ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, ৩ আনা ওজনের একটি স্বর্ণের আংটি, ৫ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, কিছু নগদ টাকা ও একটি বাংলালিংক সিম ছিল। এ ঘটনায় তিনি কোতয়ালি থানায় একটি জিডি করেন।
গত ৩ এপ্রিল রাত আড়াইটার দিকে সদরের সাতমাইল এলাকা থেকে হারানো ব্যাগসহ স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ। - রোববার আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপারের মাধ্যমে ওই নারীকে তার হারিয়ে যাওয়া গহনা ফিরিয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ মাসুম খানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)