Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবির ইউআরপি ডিসিপ্লিনে ভ্যালিডেশন কর্মশালা

এখন সময়: রবিবার, ৫ এপ্রিল , ২০২৬, ১১:৪৭:৪১ পিএম

খুলনা প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের উদ্যোগে ‘সেলফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যান’ শীর্ষক ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল (রোববার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিন লেকচার থিয়েটারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের প্রেসিডেন্ট ও শেলটেক কনসালট্যান্টস লিমিটেডের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আরিফুল ইসলাম এবং জাগ্রত যুব সংঘের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন। এছাড়া বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন ইউআরপি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ জাকির হোসেন।
কর্মশালায় ডিসিপ্লিনের সেলফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট ও স্ট্র্যাটেজিক প্ল্যান উপস্থাপন করেন প্রফেসর ড. ফৌজিয়া ফারজানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সুমাইয়া নাজ। কর্মশালায় ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইরা অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)