Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কের পিতার ইন্তেকাল

এখন সময়: রবিবার, ৫ এপ্রিল , ২০২৬, ১১:৪৭:৩৫ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াতের পিতা বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিক হোসেন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সকালে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সিদ্দিক হোসেন যশোর শহরের পুরাতন কসবা লিচুবাগান এলাকার বাসিন্দা ছিলেন। মরহুম সিদ্দিক হোসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুফা।
এদিন বেলা ১১ টায় পুরাতন কসবা বাইতুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা শেষে মরদেহ নড়াইল সদর উপজেলার চাড়িখাদা গ্রামের নিজ বাড়িতে নেয়া হয়। আসরের নামাযের পর দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সিদ্দিক হোসেন ২ ছেলে, ১ মেয়েসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. হুসাইন শাফায়াত জানান, তার পিতা সিদ্দিক হোসেন বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা ছিলেন। দুই মাস আগে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। রোববার সকাল ৬ টা ৫৫ মিনিটে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডা. হুসাইন শাফায়াতের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেলসহ কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া শোক প্রকাশ করেছেন ক্যান্টনমেন্ট কলেজ যশোর ৯৪ বন্ধু ফোরামের সভাপতি সাইদুজ্জামান সহিদ ও সাধারণ সম্পাদক ডক্টর কাজী কামরুল ইসলাম পারভেজ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)