Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাকিবুজ্জামান পাপ্পু

এখন সময়: রবিবার, ৫ এপ্রিল , ২০২৬, ১১:৪৮:৩০ পিএম

ফরহাদ খান, নড়াইল : ২০১৮ সালের ১৩ জুন নড়াইল জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠিত হয়। কমিটিতে সভাপতি ফরিদ বিশ্বাস ও খন্দকার মাহমুদুল হাসান সনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ২০২১ সালের ৩১ মার্চ পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি।
বিগত সরকারের সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘ ৮ বছরেও জেলা ছাত্রদলের সম্মেলন হয়নি। ৫ আগস্ট পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এখন নড়াইল জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
এ প্রেক্ষাপটে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা তরুণ নেতৃত্ব স ম রাকিবুজ্জামান পাপ্পু নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় আছেন। ছাত্রদলের তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা রাকিবুজ্জামান পাপ্পু সংগঠনকে সুসংগঠিত করতে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী।
তিনি বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা, মামলা, নির্যাতন, ক্রসফায়ারের হুমকিসহ কারাবরণ করেছি। তবুও বিএনপির আদর্শ থেকে পিছপা হয়নি। বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি কর্মসূচীতে সক্রিয় থেকেছি। এছাড়া জেলা বিএনপির সভাপতি বর্তমান নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের দিক-নির্দেশনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্রদলের একজন কর্মী হিসেবে সবাইকে নিয়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি।
মামলার শিকার হয়ে আওয়ামী লীগ সরকারের সময়ে আমাকে এবং আমার বাবা কালিয়া উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুকে একসঙ্গে হাতকড়া পরিয়ে গরুর রশি বেঁধে টেনে নেয়ার মতো নিদারুন ঘটনা আমাদের সঙ্গে হয়েছে। এছাড়া পুলিশ আমার মায়ের কাছে এসে আমাকে ক্রসফায়ার দিবে বলে হুমকি দিয়েছে। আমি এবং আমার বাবা কারাগারে থাকায় ঈদের দিনও আমার মাকে কারাগারের চারপাশে ঘুরতে হয়েছে। তাই আমার দাবি, আসন্ন ছাত্রদল নড়াইল জেলা কমিটিতে ত্যাগের মূল্যায়ন হোক, ত্যাগীরা নেতৃত্বে উঠে আসুক। এতে সংগঠন শক্তিশালী হবে। দল গতিশীল হবে।
কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এস এম রাকিব, কালিয়া পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ছাত্রদল কালিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি আশিকুর রহমান রুবেল, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক স ম রাসেল রানা, কালিয়া পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্মআহবায়ক মাসুদ রানাসহ দলীয় নেতাকর্মীরা জানান, ১/১১-পরবর্তী সময়ে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় কর্মী হিসেবে স ম রাকিবুজ্জামান পাপ্পুর পথচলা শুরু। রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা পাপ্পু ২০১৪ সালে ২৬ আগস্ট কালিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ১ নম্বর সদস্য হিসেবে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। এছাড়া কালিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক এবং নড়াইল জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক ছিলেন। বিগত সরকারের সময়ে পাঁচটি মামলায় দুইবার গ্রেফতার হয়ে ১৯৫দিন কারাগারে ছিলেন। কারাগারে থেকেও ২০১৮ সালের ১৩ই জুন জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদকের দায়িত্ব পান। পাপ্পু সবসময় নিষ্ঠার সঙ্গে দলীয় কর্মসূচি পালন করে আসছেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে গতিশীল করতে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় পালন করেন।
দলীয় নেতাকর্মীরা আরো জানান, ২০২২ সালের ১০ ডিসেম্বরের কর্মসূচিতে নড়াইল জেলায় ছাত্রদলের একমাত্র কর্মী হিসেবে পাপ্পুকে আসামি করা হয়। এ মামলায় কারাবরণ করেন তিনি। এছাড়া ২০২৩ সালের ২৮ অক্টোবরের কর্মসূচিকে কেন্দ্র করে নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও পাপ্পুকে আসামি করা হয়।
পাপ্পুর বাবা বিএনপি নেতা স ম ওয়াহিদুজ্জামান মিলু এবং পাপ্পুকে একসঙ্গে হাতকড়া পরিয়ে কারাগারে নেয়া হয়েছে। ছাত্রদল নেতা হিসেবে বিগত সরকারের সময়ে সাতবার নির্যাতনের শিকার হয়েছেন পাপ্পু। ফেরারি জীবনেও হরতাল, অবরোধ ও লিফলেট বিতরণসহ দলের সব ধরণের কর্মসূচিতে সক্রিয় ছিলেন তিনি।
তৃণমূলের নেতাকর্মীরা বলেন, নড়াইল জেলা ছাত্রদলের নতুন কমিটিতে স ম রাকিবুজ্জামান পাপ্পুকে সাধারণ সম্পাদক হিসেবে আমরা দেখতে চাই। পাপ্পু জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হলে সংগঠন আরো শক্তিশালী হবে।
দলীয় সূত্রে জানা যায়, নড়াইল জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে তৃণমূলে আলোচনা চললেও কেন্দ্র থেকে এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)