নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে রোববার বিকালে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। স্বরুপপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী বিশ্বাসের সভাপতিত্বে ও নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহানুর আলম, পান্তাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন বিশ্বাস,মহেশপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান প্রমুখ।