Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোরে সকাল ৯ টায় র‌্যালি

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ

এখন সময়: রবিবার, ৫ এপ্রিল , ২০২৬, ১১:৫৩:৩০ পিএম

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ ৬ এপ্রিল (সোমবার)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও দিবসটি উদযাপিত হতে যাচ্ছে। এই দিবস উপলক্ষ্যে তারুণ্যের শক্তি ধারণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়,দেশি ও আন্তর্জাতিক সংস্থা, ক্রীড়া ফেডারেশন, এ্যাসোসিয়েশন, বোর্ড, ক্রীড়া সংগঠকসহ ক্রীড়াঙ্গনের সর্বস্তরে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবারের ক্রীড়া দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা’ এদিকে,দিবসটি উপলক্ষে আজ সকাল ৯ টায় র‌্যালির আয়োজন করা হয়েছে যশোরে। র‌্যালিটি কালেক্টরেট চত্বর থেকে বের হবে। উদ্বোধন করবেন যশোরের জেলা প্রশাসক আশেক হাসান। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় পালন করা হবে দিবসটি। কর্মসূচিতে ক্রীড়া কর্মকর্তা,ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খোলোয়ারা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৩ আগস্ট জাতিসংঘের সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রস্তাবে সায় দিয়ে ৬ এপ্রিলকে আন্তর্জাতিক ক্রীড়া দিবস ঘোষণা করা হয়। সেই ঘোষণা অনুসারে ২০১৪ সাল থেকে বিশ্ব জুড়ে জাতিসংঘ স্বীকৃত অন্যান্য দিবসের মতো আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হচ্ছে। ১৮৯৬ সালের এই তারিখে গ্রীসের অ্যাথেন্সে আধুনিক যুগের প্রথম অলিম্পিক গেমের উদ্বোধনের স্মরণে এ তারিখ ঠিক করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)