Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডুমুরিয়ায় শিবির নেতার বিরুদ্ধে বিএনপি নেতার পাল্টা সংবাদ সম্মেলন

এখন সময়: রবিবার, ৫ এপ্রিল , ২০২৬, ০১:৩৯:১৮ এম

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় আঠারোমাইল বাজারে সেঞ্চুরী ফিলিং স্টেশনে তেল বিক্রি নিয়ে এক শিবির নেতার অদিপত্য বিস্তার, বিএনপি নেতাকর্মীদের সাথে বাকবিতণ্ডা ও বিভিন্ন হুমকি-ধামকির প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ডুমুরিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জানান, গত ২ এপ্রিল আঠারো মাইল বাজারস্থ মেসার্স সেঞ্চুরী ফিলিং স্টেশনে তেল পাম্পের বিধি উপেক্ষাসহ আদিপত্য বিস্তার করে সাবেক মাগুরাঘোনা ইউনিয়ন শিবির নেতা মহিদুজ্জামানের নেতৃত্বে সিরিয়াল ভঙ্গ করে পছন্দের লোকদের মাঝে তেল প্রদানের অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদ করায় শিবির নেতা মহিদুজ্জামান ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতাকর্মীদের উপর গালিগালাজ করে ঘটনাস্থল ত্যাগ করে। পরদিন ৩ এপ্রিল ডুমুরিয়া প্রেসক্লাবে হয়রানিমূলক মিথ্যা ও ভিত্তিহীন মনগড়া সংবাদ সম্মেলন করে। ওই সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পাল্টা সাংবাদ সম্মেলন করে বিএনপি নেতা আশরাফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাৎ হালদার ও যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ ৩/৪জন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)