Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে বিশ্ব পানি দিবস পালিত

এখন সময়: মঙ্গলবার, ৩১ মার্চ , ২০২৬, ১১:০৪:৪৪ পিএম

দাকোপ প্রতিনিধি : দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে নানা আয়োজনে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল পানি ও লিঙ্গ সমতা।
দিবসের কর্মসূচী অনুযায়ী সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার ফেস্টুন সহকারে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে চালনা বাজার প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এএসডিডি ডব্লিউ’র নির্বাহী পরিচালক লিপিকা রানী বৈরাগীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার বোরহান উদ্দিন মিঠু। “যেখানে পানি বহে,সেখানে সমতা জন্মায়” এই শ্লোগানে পালিত কর্মসূচির আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন প্রজেক্ট অফিসার রিটু সরকার। বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ শেখ হাসিবুর রহমান, দাকোপ প্রেসক্লাবের সহসভাপতি আজগর হোসেন ছাব্বির, উপজেলা ফ্যাসিলিটেটর পরিমল কর্মকর, সাংবাদিক পারুল বেগম, ইউপি সদস্য স্বপ্না সরদার, নারী নেত্রী কাঞ্চন বিশ্বাস, রেবা বৈরাগী, শিবানী সরদার, দ্বীপ্তি বিশ্বাস এবং প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর অপূর্ব মন্ডল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)