Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় ৯শ’ লিটার ডিজেলসহ আটক ২

এখন সময়: শনিবার, ২৮ মার্চ , ২০২৬, ১১:২০:০০ পিএম

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার নড়িহাটি গ্রাম থেকে অবৈধ মজুদ ৯০০ লিটার ডিজেলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সদর থানার ওসি তদন্ত মো: আবু বকর জানান, শুক্রবার রাত সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় নড়িহাটি গ্রামের কাসেম মোল্লার বাড়িতে অবৈধ মজুদ থাকা ৯০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ সময় কাশেম মোল্লা ও তার পুত্র ইসমাইল মোল্লাকে আটক করা হয়েছে। তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করতে ডিজেল অবৈধভাবে মজুদ করেছে তারা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)