Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় দরিদ্র কৃষকের গাভী ও বাছুর চুরি

এখন সময়: রবিবার, ২৯ মার্চ , ২০২৬, ১২:৫৪:৫৭ এম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামের মালোপাড়ার অসুস্থ নিরঞ্জন বিশ্বাসের একটি গাভী ও বাছুর চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) গভীর রাতে ঝড়ো হওয়ার সময় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানান, দরিদ্র কৃষক নিরঞ্জন বিশ্বাস দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার স্ত্রী বাড়িতে একটি গাভী ও বাছুর লালন-পালন করে দুধ বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে গাভী ও বাছুর গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়েন তারা। এরপর ওইদিন গভীর রাতে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে চোরচক্রের সদস্যরা গোয়ালের শিকল খুলে ভেতরে প্রবেশ করে গাভী ও বাছুর চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গাভীর বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। ভুক্তভোগী নিরঞ্জন বিশ্বাসের ছেলে জীবন বিশ্বাস বলেন, এই গাভী ও বাছুরই ছিল আমাদের একমাত্র সম্বল। দুধ বিক্রি করে কোনো ভাবে সংসার চলত। এখন আমরা কীভাবে চলব ? লোহাগড়া ইউনিয়ন পরিষদের মেম্বার মান্তু শিকদার বলেন, যে পরিবারটির গাভী ও বাছুর চুরি হয়েছে, এটি ছিল তাদের একমাত্র জীবিকার অবলম্বন। একমাত্র অবলম্বন হারিয়ে নিঃস্ব হলো ভুক্তভোগী পরিবারটি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)