প্রেসবিজ্ঞপ্তি : সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য ও লোকসমাজ পত্রিকার বিশেষ প্রতিনিধি তহীদ মনির বড় ভাই শেখ কামাল উদ্দিন (৮৮) শনিবার সকাল ১১টা দিকে হৃদরোগ ও কিডনিজনিত সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় খুলনায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়েসহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, সাংবাদিক তহীদ মনির ভাইয়ের মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সহ-সভাপতি বিএম আসাদ, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যুগ্ম সম্পাদক এমএআর মশিউর, দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মীর কামরুজ্জামান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন, কার্যনির্বাহী সদস্য হানিফ ডাকুয়াসহ সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।