নিজস্ব প্রতিবেদক : যশোর ট্যাকসেস বার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে শাহজাহান আলী বিশ্বাস ও সাধারণ সম্পদক পদে বোরহান উদ্দিন সিদ্দিক নির্বাচিত হয়েছে। এছাড়া বাকি ১৩ পদের মধ্যে শাহাজাহান আলী-ইসতিয়াক প্যানেলে ১১ ও তাজু-বোরহান প্যানেলের দুই প্রার্থী নির্বাচিত হয়েছে। শনিবার ট্যাকসেস বার এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন শেষে কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচিত অন্যান্যরা হলেন-সহসভাপতি পদে আল-ইসলাম ও গোপীনাথ রায় চৌধুরী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সহ-সাধারণ সম্পাদক পদে ইফতেখার আলম রিপন ও আব্দুল হালিম, অর্থ সম্পাদক পদে আমিরুল ইসলাম তন্ময় ও সদস্য পদে চিরঞ্জন মল্লিক, এবিএম আলমগীর সিদ্দিকী সবুজ, শরিফুল ইসলাম, বিএম অনিক ইসলাম, তারিক এনাম, ফাহিম রাজ, এসএম শাহরিয়ার হক। এছাড়া অপর সদস্য পদে শাহাজাহান কবির খান ও আশরাফুল আলম সমান ভোট পাওয়ায় আজ ফের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। সকালে সাধারণ সভা শেষে দুপুর ১২টা থেকে ৪ পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। এবারের ভোটে ১৩৭ ভোটারের মধ্যে ১২৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।