পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ২৪ মার্চ মঙ্গলবার সকালে র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ। সভায় উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মণ্ডল, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শাকিলা আফরোজ, সিনিয়র স্টাফ নার্সসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।