Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, দুই যুবক আহত

এখন সময়: মঙ্গলবার, ২৪ মার্চ , ২০২৬, ১১:৫০:১৪ পিএম

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে নির্জন সড়কে গাছ ফেলে মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করে ডাকাতির চেষ্টা চালিয়েছে সশস্ত্র দুষ্কৃতকারীরা। এ সময় বাধা দিলে তাদের ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার সাফদারপুর ইউনিয়নের লক্ষীকুন্ডু-চামপাচার মাঠের নির্জন সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার রাতে লক্ষীকুন্ডু গ্রামের সুমন, সজল, সোহান ও আবির দুটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তারা চামপাচার মাঠের কাছে পৌঁছালে রাস্তায় গাছ ফেলে রাখা দেখতে পান। কিছু বুঝে ওঠার আগেই ঝোপের আড়াল থেকে দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত তাদের তাদের জিম্মি করে টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় ডাকাতদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে হামলা চালায়। এতে সজল ও সোহান আহত হন। পরে তাদের চিৎকারে মাঠের পাহারাদার ও গ্রামবাসী এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। আহত সজল ও সোহানকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, খবর পেয়ে তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তবে ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানান তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)