Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হাতের কালি না মুছতেই জনগণের দেয়া ওয়াদা পূরণ করছে সরকার : হুইপ বকুল

এখন সময়: রবিবার, ১৯ এপ্রিল , ২০২৬, ০২:২৮:১৫ পিএম

ডুমুরিয়া প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি বলেছেন, ‘বিএনপি সরকার ক্ষমতায় উঠেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য মাঠে নেমে পড়েছে। হাতের কালি না মুছতেই জনগণের দেয়া ওয়াদা পূরণ করছে সরকার। কৃষক কার্ড, ফ্যামেলি কার্ড, ইমাম-পুরোহিতদের ভাতা প্রদানসহ ইশতেহার অনুযায়ী খাল পুনঃখনন কর্মসুচি শুরু হয়েছে। তিনি বলেন, বিএনপি সরকার বরাবরই কৃষকদেরকে মুল্যায়ন করে এসেছে। সেজন্য বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই সর্বপ্রথম কৃষির উপর গুরুত্ব দিয়েছেন। সরকার কৃষকদের কৃষি ঋণ সুদসহ মওকুফ করে দিয়েছেন।’ গতকাল মঙ্গলবার দুপুরে ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের টিয়াবুনিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ’র সভাপতিত্বে “দেশব্যাপী নদী-নালা, জলাধার খনন ও পুনঃখনন” কর্মসূচির অংশ হিসেবে টিয়াবুনিয়া স্লইচ গেটের খাল পুনঃখনন উদ্বোধনী সভায় হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি বলেন, ‘পূর্বে দেখেছি গতানুগতিক খাল খনন হতে। যতবার খননে বরাদ্দ এসেছে সে টাকা খননের নামে পানিতে মিশে গেছে। এজন্য খাল খননের আগে কৃষকদের মতামত নেয়া হচ্ছে। আমরা স্থায়ী সমাধানের পথে যেতে চাই। অতীতে কি হয়েছে সেটা ভুলে যেতে হবে। দেশের উন্নয়নে পেছন ভূলে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।’ তিনি বলেন, ‘স্বচ্ছতার মধ্যদিয়ে খাল খনন হতে হবে। আগামীতে আমরা সরকারি একটি টাকাও অপচয় হতে দিব না। খাল খনন কাজে কোন ধরণের অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ বাধা দেয়ার চেষ্টা করলে সে যে দলেরই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যদেন, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাইক হক পিপিএম, জেলা প্রশাসক আ.স.ম. জামশেদ খোন্দকার, পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুবুর রহমান, জেলা পরিষদের নবাগত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী, বাপাউবো’র দক্ষিন-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল বাশার, পাইবো’র নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন ও উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার। সভা শেষে প্রধান অতিথি কোঁদাল দিয়ে খালের মাটি কেটে কাজের শুভ উদ্বোধন করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)