Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোংলায় ১৯৭ বোতল বিদেশি মদসহ আটক ১

এখন সময়: শনিবার, ১৪ মার্চ , ২০২৬, ১০:৫০:০১ পিএম

মোংলা ও শরণখোলা প্রতিনিধি: মোংলা কোস্টগার্ড সদস্যদের একটি দল বাগেরহাটের মোংলার চিলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশী মদ সহ অভিজিৎ পাড়ই শান্ত নামের এক চোরা কারবারিকে আটক করেছে। তার বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার দক্ষিণ কানাইমারি গ্রামে। তার বাবার নাম পিতর বাড়ই। শুক্রবার বিকাল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালায়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এঘটনা নিশ্চিত করেন। তিনি বলেন, মোংলার চিলা বাজার সংলগ্ন এলাকা থেকে মদ পাচার হচ্ছে এমন গোপন সংবাদে কোস্টগার্ডের সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এসময় তারা প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ অভিজিৎ পাড়ই শান্ত (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)