নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের লাঠির আঘাতে শাশুড়ি আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ফেরদৌসী বেগম (৪০) উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোহাম্মদ রাজুর স্ত্রী। অভিযোগ উঠেছে, একই গ্রামের আব্দুল গণির ছেলে সোহাগ (২৫) পারিবারিক বিরোধের জেরে নিজ বাড়িতে ফেরদৌসী বেগমকে পেয়ে লাঠি দিয়ে পিটিয়ে মাথায় রক্তাক্ত জখম করেন। সোহাগ সম্পর্কে ভুক্তভোগীর মেয়ে জামাই। পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।