নিজস্ব প্রতিবেদক : যশোরে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশু আহান রায়ের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে বাড়ির ওঠানে খেলার সময় পাশের পুকুরে পড়ে তার মৃত্যু হয়। আহান সদর উপজেলার খড়িঞ্চাডাঙ্গা গ্রামের চিন্ময় রায়ের ছেলে। জানা গেছে, আহান বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় বাড়ির লোকজনের অজান্তে সে পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আহান মারা যায়।