নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মহেশপুর উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুমিনুর রহমান মমিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরফদার তৌফিক মাহমুদ বিপু,পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।