Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কবিতা পাঠ ও কবি শিল্পীদের সম্মানে অগ্নিবীণার ইফতার

এখন সময়: শনিবার, ১৪ মার্চ , ২০২৬, ১০:৩৮:১৬ পিএম

নিজস্ব প্রতিবেদক: অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের আয়োজনে কবিতা পাঠ ও কবি শিল্পীদের সম্মানে ইফতার অনুষ্ঠান হয়েছে । প্রতিষ্ঠানের সভাপতি প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য দেন অগ্নিবীণার উপদেষ্টা ও যশোর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু, বরেণ্য কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম, অগ্নিবীণা সাহিত্য বিভাগের আহ্বায়ক কবি ও গবেষক পদ্মনাভ ও অধিকারী, ব্যঞ্জন থিয়েটার যশোরের সভাপতি আনিসুজ্জামান পিন্টু, সাধারণ সম্পাদক স্বপন কুমার গাঙ্গুলী, বিরামপুর শিলা রায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংগীতশিল্পী অসীম কুমার দাস, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, দোতনা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি শেখ শাহরিয়ার সোহেলসহ বিশিষ্ট সাহিত্য সংস্কৃতিক জনেরা। ১৪ মার্চ অগ্নিবীণার নিজস্ব কার্যালয় যশোর ইনস্টিটিউটের বিসরকার মেমোরিয়াল হলের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত এ অনুষ্ঠান আরো বক্তব্য দেন অগ্নিবীনার সহ-সভাপতি নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রুমানা খান চৌধুরী, অর্থ সম্পাদক নুরে জাকিয়া সুলতানা মিম, প্রকাশনা সম্পাদক আসাদুল হক আসাদ, নৃত্য বিভাগের প্রধান আলেয়া আক্তার প্রেমা। উপস্থিত ছিলেন অগ্নিবীণা যশোরের সিনিয়র সহ সভাপতি সাবেক শিক্ষা অফিসার আতাহার রহমান, ভূমি কর্মকর্তা শাহাদাত হোসেন, অধ্যাপক অখিল চক্রবর্তী, অধ্যাপক গোপিকান্ত সরকার, ব্যাংক কর্মকর্তা মুখলেছুর রহমান , অগ্নিবীণার সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাবু, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম লাভলু, সমাজকল্যাণ সম্পাদক আবিদুর রহমান মিলন, নাট্য সম্পাদক ইলিয়াস শরীফ, নাট্যশিল্পী আবুল হাসান তুহিন প্রমূখ। কবিতা পাঠ করেন আমন্ত্রিত অতিথি কবি রেবেকা টপি, অধ্যাপক ভদ্রাবতী বিশ্বাস, অগ্নিবীণা সদস্য কবি ইমদাদুল হক বকুল, শরীফ হোসেন ধীমান, রেজাউল করিম রমেল, মোহাম্মদ মনিরুল ইসলাম, সানজিদা ফেরদৌসীসহ অনেকে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)