Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধ দিবসে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

এখন সময়: শনিবার, ১৪ মার্চ , ২০২৬, ১০:৩৭:০১ পিএম

ফরহাদ খান, নড়াইল : ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে নড়াইলে সচেতনতামূলক শোভাযাত্রা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। নড়াইল সিভিল সার্জন অফিস ও জেলা হাসপাতালের আয়োজনে শনিবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নড়াইল জেলা হাসপাতাল চতুর থেকে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। এছাড়া নড়াইল জেলা হাসপাতাল চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়। এ সময় ঝাড়ু হাতে সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল গফফারসহ চিকিৎসক ও নার্সরা পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। নড়াইলের সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ বলেন, আমাদের পরিস্কার পরিচ্ছন্নতা লোক দেখানো না। একদিনের জন্য নয়। আমরা সবাই বাসাবাড়ি, অফিস চত্বর নিয়মিত পরিস্কার করব। ডেঙ্গুসহ বিভিন্ন রোগ, জীবানু প্রতিরোধে ভূমিকা রাখব।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)