Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর কোতোয়ালি থানায় নতুন ওসির যোগদান, বিদায়ী ওসিকে সংবর্ধনা

এখন সময়: শনিবার, ১৪ মার্চ , ২০২৬, ১২:২১:২২ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর কোতোয়ালি মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাসুম খান। তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলে থানার কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই অনুষ্ঠানে সদ্য বিদায়ী ওসি ফারুক আহমেদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সহকর্মীরা তার কর্মজীবনের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল, ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হকসহ থানার বিভিন্ন ফাঁড়ির কর্মকর্তারা। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সমালোচনার মুখে সাবেক ওসি ফারুক আহমেদকে প্রত্যাহার করা হলে তার স্থলাভিষিক্ত হিসেবে মাসুম খানকে যশোর কোতোয়ালি মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)