Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ধারালো অস্ত্রসহ দুইভাই আটক

এখন সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ , ২০২৬, ১২:১৮:৩১ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর কৃষ্ণবাটি এলাকা থেকে গত মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত দুইভাই জয় হোসেন (২০) ও বিজয় হোসেনকে (১৯) আটক করেছে চাঁচড়া পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো অস্ত্র ও একটি লোহার চাকতি উদ্ধার করা হয়েছে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মামুনুর রশিদ জানান,বিকেল সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কৃষ্ণবাটি গ্রামের সিরাজ হোসেনের চায়ের দোকানের সামনে অভিযান চালান। এ সময় সেখান থেকে জয় হোসেন ও বিজয় হোসেন নামে ওই দুইভাইকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি ক্রিচ এবং কাঠের বাটযুক্ত লোহার গোলাকার চাকতি উদ্ধার করা হয়। আটক দুইজন একই এলাকার জাকির হোসেনের ছেলে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)