নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের রেলস্টেশন এলাকায় গত মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে ১৯টি মাদক মামলায় জড়িত থাকার অভিযোগে আসামি শিরিনা বেগমকে (৪৫) আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়,বিকেল সাড়ে ৫টার দিকে কোতোয়ালি থানা পুলিশের এসআই মো. আলমগীর হোসেন রেলস্টেশনের পূর্ব পাশে টাওয়ার এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে শিরিনা বেগম নামে এক নারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
আটক শিরিনা বেগম ওই এলাকার মুনতাজ আলীর কন্যা। তার বিরুদ্ধে ১৯টি মাদকের মামলা রয়েছে। মঙ্গলবার গাঁজাসহ আটকের ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় আরও একটি মামলা হয়েছে।