Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হৈবতপুরে হাতুড়িপেটায় পা ভাঙল যুবকের

এখন সময়: বুধবার, ১১ মার্চ , ২০২৬, ১১:০২:৫৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের শাহবাজপুরে হাতুড়িপেটায় নাহিদ হোসেন (২০) নামে এক যুবকের পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার রাতে তার ওপর হামলার ঘটনা ঘটে। আহত নাহিদ তীরেরহাট গ্রামের শাহবুদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত নাহিদ জানান, শাহবাজপুর গ্রামের সবুজ ও শামীম কথা আছে বলে নিজেদের বাড়ির কাছে ডেকে নিয়ে যায়। কোন কিছু বুঝে ওঠার আগেই সবুজ ও শামীমের নেতৃত্বে ৩/৪ জন হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর শুরু করে। এ সময় হাতুড়িপেটা করে তার বাম পা ভেঙে দেয়া হয়। পূর্ব কোন শত্রুতার জের ধরে এই হামলা হতে পারে বলে আহত নাহিদের ধারণা। তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত সাব্বিরের অবস্থা গুরুতর পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)