কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে ইসলামী শরীআহ্ মোতাবেক পরিচালিত কিউআর কোডের ডিজিটাল দানবক্স বিতরণ করা হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কেশবপুর শাখার আয়োজনে ইসলামী শরী’আহ্ মোতাবেক পরিচালিত কিউআর কোডের ডিজিটাল দানবক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় পৌর শহরের হাজ্বী মকসেদ আলী বিশ্বাস সড়কে কেশবপুরে ইসলামী ব্যাংক শাখা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক কেশবপুর শাখার শাখা প্রধান ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (প্রো-ভিপি) সেলিম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যশোর জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মোঃ শফিউল আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি ও পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফুজ্জামান, কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সহ-সভাপতি, নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হারুনর রশীদ বুলবুল প্রমুখ।