Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুন্দরবনে মুক্তিপণ চেয়ে আরো তিন জেলে অপহৃত

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল , ২০২৬, ০১:৪৮:১৬ পিএম

রবি ডাকুয়া, মোংলা : সুন্দরবনে মুক্তিপণের দাবিতে আরো তিন জেলেকে অপহরণ করা হয়েছে। যেন থামছেইনা বনদস্যুদের হাতে জেলে অপহরণ।
বুধবার রাতে আরো ৩ জেলেকে অপহরণ করেছে করিম শরীফ বাহিনীর সদস্যরা। শরণখোলা রেঞ্জের এলাকায় বনদস্যুরা এই ৩ জেলেকে অপহরণ করে। অপহৃত জেলেদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন, রায়হান (২২) ও সুমন (২৪) এদের বাড়ি বাগেরহাটের শরণখোলার এলাকায়।
অপরদিকে, অপহরণের প্রায় তিন সপ্তাহ পর মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন ১৪ জেলে। সুন্দরবনের শুটকি পল্লীর চার মহাজনের ১৪ জেলেকে ছেড়ে দিয়েছে। এখনো দুইমহাজনের ১২ জেলে জিম্মি রয়েছে।
সুন্দরবনে বনদস্যু নির্মূলে কোস্টগার্ডে নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান শুরু হলেও শরণখোলা রেঞ্জ এলাকায় এর কোনো প্রভাব পড়েনি। যে কারণে শরণখোলা রেঞ্জের বনাঞ্চল এখন দস্যুদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)