Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ছেলেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না মিরা বেগমের

এখন সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ , ২০২৬, ০৩:৫৫:৩৩ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে ছেলেকে ডাক্তার দেখিয়ে বাসায় ফেরা হলো না মিরা বেগমের (৪০)। পথিমধ্যে লিটন ট্রাভেলসের একটি বাস চাপায় নিভে যায় তার প্রাণ। বুধবার দুপুরে যশোর শহরের নড়াইল বাসস্ট্যান্ডের অদূরে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরা বেগম বাগেরহাটের মোল্লাহাট উপজেলার পাকগাংনী গ্রামের জাকির হোসেনের স্ত্রী। বর্তমানে তিনি স্বামী সন্তানের সাথে যশোর শহরতলী ঝুমঝুমপুরে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
জানা গেছে, যশোর শিশু আদ-দ্বীন হাসপাতালে ছেলেকে ডাক্তার দেখিয়ে দুপুর দেড়টার দিকে রিকশায় করে ঝুমঝুমপুরস্থ ভাড়াবাড়িতে ফিরছিলেন মিরা বেগম। পথিমধ্যে নড়াইল বাসস্ট্যান্ডের সুপারিতলায় পৌঁছালে লিটন ট্রাভেলস পরিবহনের একটি বাস রিকশার পিছনে ধাক্কা দেয়। আঘাতে রিকশা থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে মিরা বেগম। এ সময় বাসটি তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, বাস চাপায় নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে তার মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)