Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গা পৌর বাজারে দুই প্রতিষ্ঠানে জরিমানা

এখন সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ , ২০২৬, ০৩:৪৯:২০ এম

আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি মুদিখানা প্রতিষ্ঠানে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে পৌর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পান্না আক্তার। অভিযানে শিশু খাদ্যের মূল্য তালিকা উত্তোলন হয়ে যাওয়া এবং নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। অভিযানে ‘সুবল স্টোর’-কে ২ হাজার টাকা এবং বড় মসজিদের পাশে অবস্থিত ‘বাবুল স্টোর’-কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন পৌর ইন্সপেক্টর মোঃ মাহফুজুর রানা। প্রশাসনিক সহযোগিতায় ছিল আলমডাঙ্গা থানা পুলিশ-এর একটি বিশেষ টিম। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত বাজারের কাঁচাবাজার, ফলপট্টি ও নিত্য প্রযোজনীয় পণ্যের দোকানগুলোতে বিশেষ মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। ব্যবসায়ীদের যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে বাজার এলাকা ফুটপাতমুক্ত রাখার বিষয়েও সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন জানায়, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)