নিজস্ব প্রতিবেদক, নড়াইল : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনায় নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে নড়াইল প্রেসক্লাব চত্বরে মসজিদ আল আবু তালিব (আ.) এর মুসলিম সমাজের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য দেন-মাওলানা ইয়ানুর হুসাইন, মাওলানা ওহিদুল ইসলাম, জয়নুল আবেদীন, রেশমা খাতুন, পারভীন সুলতানাসহ অনেকে।
বক্তারা বলেন, আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার মধ্যদিয়ে মুসলিম উম্মাহ একজন বলিষ্ঠ অভিভাবক ও আধ্যাত্মিক নেতাকে হারালো। তার এ শাহাদাতবরণে মুসলিম উম্মাহর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকারীদের কাঠোর শাস্তি দাবি করছি।