Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ শুরু

এখন সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ , ২০২৬, ০৪:৪৯:১১ পিএম

খুলনা প্রতিনিধি : ইউজিসির হিট প্রকল্পের আওতায় ‘ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ট্রেনিং ফর এসপিএম টিম’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে শুরু হয়েছে। দুপুর ১২টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
হিট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিট প্রকল্পের চিফ ইমপ্লিমেন্টেশন অফিসার এ কে এম মোখলেসুর রহমান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন ইউএটিএফএস, খুলনা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে রিসোর্স পারসন হিসেবে হিট প্রকল্পের সিনিয়র ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোঃ মনসুরুজ্জামান খান প্রকল্প বাজেট প্রণয়ন, ব্যয় ব্যবস্থাপনা, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ এবং অডিট সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসপিএম টিমের সদস্যরা অংশগ্রহণ করছেন।
পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের এসপিএম সদস্যরা উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, হিট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান এবং চিফ ইমপ্লিমেন্টেশন অফিসার এ কে এম মোখলেসুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ইউএটিএফএস, খুলনা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)