মিরাজুল কবীর টিটো : রমজানে যশোর শিক্ষা বোর্ডের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
অফিসের কাজে গতিশীলতা আনতে সরকারের ৯০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে অফিসের সভা কক্ষে রোববার অনুষ্ঠিত সভায় নির্ধারণ করা হয়। সেই সাথে অফিসের চলমান কাজের গতি নিয়ে পর্যালোচনা ও জরুরী কাজের সিদ্ধান্ত নেয়া হয়।
এর মধ্যে সংস্কার ও উন্নয়ন কাজের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আগামী এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তের মধ্যে বিজি প্রেস থেকে প্রশ্ন ছাপা, কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময়, প্রশ্ন ফাঁস রোধে সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়।
বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোসাম্মাৎ আসমা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সচিব প্রফেসর এসএম মাহাবুবুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. কামরুজ্জামান, অডিট অফিসার খোরশেদ আলম, প্রধান মূল্যায়ন অফিসার আ ফ মা আশাফুদ্দৌলা টিটো, সিনিয়র সিস্টেম এনালিস্ট জাহাঙ্গীর কবীর, উপবিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন প্রমুখ।