Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে দুইটি অ্যাম্বুলেন্স হস্তান্তর ও কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

এখন সময়: সোমবার, ২ মার্চ , ২০২৬, ০১:২৯:০৭ এম

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে দুইটি ইকো-ফ্রেন্ডলি মোবাইল অ্যাম্বুলেন্স হস্তান্তর ও সংস্কারকৃত ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১ মার্চ) বেলা ১২টায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা শেষে সুইস এম্বাসি এবং ইনফান্টস ডু মন্ডে (ইডিএম)ুএর সহায়তায় ইকো-সোশ্যাল ডেভলপেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত ’রিডিসিং ক্লাইমেট চেঞ্জ ইনডিউসড হেলথ হেজার্ড অব প্রেগনেন্ট উইমেন চিলড্রেন এন্ড এডোলসেন্ট গার্ল (রিচ) প্রকল্পের আওতায় এ ইকো-ফ্রেন্ডলি মোবাইল এম্বুল্যান্স প্রদান করা হয়েছে। দাতা সংস্থার কান্ট্রি ডিরেক্টর শামীমা আক্তার শিমুলের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে অ্যাম্বুলেন্স হস্তান্তর ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নিতীশ চন্দ্র গোলদার, আরএমও ডাঃ প্রসূণ কুমার মন্ডল, জেলা বিএনপির সদস্য সম হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসকে হাসান, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর নুরুল আফছার মুর্তজা প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)