Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোবারকপুর মৎস্যজীবী সমবায় সমিতির কমিটি গঠন

এখন সময়: রবিবার, ১ মার্চ , ২০২৬, ০২:৩১:২৬ এম

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার মোবারকপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের মোঃ আব্দুর রইফকে সভাপতি ও মোঃ আব্দুর রব (কাবুল) কে সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলা মোবারকপুর মহা শশ্মান ঘাটে উক্ত সমিতির অফিস কক্ষে আনন্দঘন পরিবেশে নির্বাচন কমিটির সভাপতি মোঃ আব্দুল আজিমের সভাপতিত্বে নির্বাচন সংক্রান্ত এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় তফশীল অনুযায়ী সমিতির সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নতুন কমিটির ৬ সদস্যের কমিটির তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিটির সভাপতি। কমিটির অন্য সদস্যরা হলেন-সহসভাপতি আশুতোষ সরকার, কার্যনির্বাহী সদস্য মোঃ বিল্লাল হোসেন, মোঃ শফিকুল ইসলাম ও বিষ্ণুপদ বিশ্বাস। এ সময় মোবারকপুর মৎস্যজীবি সমবায় সমিটি লিমিটেডের নির্বাচন কমিটির সদস্য আঃ রহমান, মোঃ জাহিদ সহ সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন নির্বাচন সংক্রান্ত সাধারণ সভায় সমিতির দুটি পক্ষ উপস্থিত ছিলেন। এরমধ্যে একটি পক্ষের সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচন কমিটির সভাপতি মোঃ আব্দুল আজিম উল্লেখিত ৬ সদস্যের কমিটির নামের তালিকা প্রকাশ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)