Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে ফসল নষ্ট করে জমি দখলের অভিযোগ,আটক ২

এখন সময়: রবিবার, ১ মার্চ , ২০২৬, ১২:৪৯:৫৪ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে তিন ফসলি জমির রোপণকৃত ধান নষ্ট করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে সাগরদাঁড়ি ইউনিয়নের রঘুরামপুর গ্রামের ভূমিদস্যু আবুল কালাম ও গণি গংদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কালাম সরদার ও গণি সরদারকে আটক করেছে পুলিশ । এ বিষয়ে ভুক্তভোগী সাদেকুর রহমান হৃদয় বৃহস্পতিবার বাদী হয়ে রঘুরামপুর গ্রামের কালাম সরদারের স্ত্রী শাহিদা বেগম ও আব্দুল গণি স্ত্রী হাসিনা বেগম বিরুদ্ধে কেশবপুর থানা অফিসার ইনচার্জ বরাবর সাধারণ ডায়েরী করেছেন। এছাড়াও ভুক্তভোগী রঘুরামপুর গ্রামের মাহাবুর রহমানের স্ত্রী রওসনারা খাতুন বাদী হয়ে মৃত মতলেব সরদার ছেলে আবুল কালাম ও মৃত কাশেম সরদার ছেলে গণির বিরুদ্ধে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায় সাগরদাঁড়ি ইউনিয়নের ৩৬ নং বাঁশবাড়িয়া মৌজা আর এস দাগ- ৬২, এবং এস এ ২০-১ নং খতিয়ানের ১৮ শতক জমি মাহাবুর রহমানের স্ত্রী রওশনারা খাতুনের দখলী সেই জমির উপর অনধিকার প্রবেশ করে,এবং রোপনকৃত ধান বিনষ্ট করে এলাকার ভূমিদস্যু চাঁদাবাজ এবং এলাকার চিহ্নিত সন্ত্রাসী আবুল কালাম ও গণি গংরা বাদী নিরুপায় হয়ে এদের বিরুদ্ধে আদালতে ৩২৩/ ৩২৫/ ৩০৭/ ৪৪৭/ ৩৫৪/ ৫০৬(২)/ এবং ১০৯ ধারার মামলা করে। এবিষয়ে অভিযুক্ত কালাম সরদার ও গণি সরদারকে আটক করেছে পুলিশ । এ ব্যাপারে চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইন জানান দুইজন আসামিকে আটক করা হয়েছে। শাহিদার ধান বিনষ্ট বিষয়টি পুলিশের তদন্ত চলছে অপরাধী দের আইনের আওতায় আনা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)