Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ক্যান্টনমেন্ট কলেজ যশোর’ ৯৪ বন্ধু ফোরামের ইফতার, দোয়া

এখন সময়: রবিবার, ১ মার্চ , ২০২৬, ১২:৪৯:০২ এম

নিজস্ব প্রতিবেদক : ক্যান্টনমেন্ট কলেজ যশোর’ ৯৪ বন্ধু ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) যশোর শহরের রেলরোডস্থ এলিগেন্স নাম রোস্তোরাঁয় ওই ইফতারের আয়োজন করা হয়। শনিবার ওই অনুষ্ঠানটি সংগঠনের যশোর অংশের। এছাড়া আগামী সপ্তাহে সংগঠনের ঢাকার অংশের ইফতার ও দোয়ার আয়োজন করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইদুজ্জামান সহিদ। এছাড়া ওই অনুষ্ঠানে ছিলেন ক্যান্টনমেন্ট কলেজ অ্যালাইনাম অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াস উদ্দিন খান ডালু। ইফতারের আগে সংগঠনের মিলন মেলা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। আগামী ২৭ মার্চ বগুড়ায় মিলনমেলা অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে সংগঠনের সকল সদস্যকে জানানো হয়। ইফতারের আগে সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণ করা হয় এবং প্রত্যেক সদস্যের ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের সদস্য মশিয়ার রহমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)