Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর হাসপাতালে চোর সন্দেহে নারী আটক

এখন সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:০২:৩৬ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের যশোর জেনারেল হাসপাতালে চুরির অভিযোগে সুমি বেগম (৩০) নামে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের প্যাথলজি বিভাগের ১২৬ নম্বর কক্ষের সামনে এ ঘটনা ঘটে।
যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের কামারগন্যা গ্রামের আব্দুল হাই মোল্লার স্ত্রী জেসমিন বেগম (৪০) চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান। অভিযোগ রয়েছে, ওই সময় ভিড়ের মধ্যে অভিযুক্ত সুমি বেগম তার ভ্যানিটি ব্যাগে হাত দেন। বিষয়টি টের পেয়ে জেসমিন বেগম তাকে হাতে-নাতে ধরে ফেলেন।
পরে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছে সুমি বেগমকে হস্তান্তর করা হয়। আটক সুমি বেগমের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বন্দর বটতলা এলাকায়। তার পিতার নাম মৃত মুক্তার মোল্লা।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান যশোর কোতোয়ালি মডেল থানা ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)