Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে চাঁদাবাজি বন্ধের হুঁশিয়ারি এমপি মতিয়ারের

এখন সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি , ২০২৬, ০৭:৪১:০৯ এম

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : চাঁদাবাজি, টেন্ডার, মাদক ব্যবসা এবং পণ্যের অবৈধ মজুদ বন্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
সোমবার সকালে মহেশপুর ৫০ শয্যা হাসপাতাল পরিচ্ছনতা অভিযান পরিচালনা শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা জানান।
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি, কৃত্রিম সংকট তৈরি, পণ্য মজুদ ও ভেজাল প্রতিরোধ, টেন্ডারবাজ, চাঁদাবাজিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। এ ধরনের অপরাধে কোনো ছাড় দেয়া হবে না বলে স্পষ্ট বার্তা দেন এ সংসদ সদস্য।
চিকিৎসা সেবার একমাত্র সীমান্তবর্তী উপজেলার ৫০ শয্যা হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে ঝিনাইদহ-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান হাসপাতালের দুটির ওয়ার্ড, বহির্বিভাগ ও সার্বিক পরিবেশ পরিদর্শন করে রোগী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
এ সময় সংসদ সদস্য বলেন-৫০ শয্যা হাসপাতালটিতে সময়ে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। ৫০ শয্যা হাসপাতালের অবকাঠামো, চিকিৎসক, জনবল বৃদ্ধি ও আধুনিকায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হবে।
পরিচ্ছন্নতা কার্যক্রমের সময় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাও. আব্দুল হাই, মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার নিপাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)