প্রেসবিজ্ঞপ্তি : প্রেসক্লাব চৌগাছার সাবেক সদস্য ও যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন পত্রিকার চৌগাছা নিজস্ব প্রতিবেদক এবি সিদ্দিক মন্টুর আজ প্রথম মৃত্যুবার্ষিকী। মাত্র চল্লশি বছর বয়সে ২০২৫ সালের এই দিনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সকলকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। মৃত্যুকালে স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এবি সিদ্দিক মন্টু ছিলেন উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত ফেরদৌস হোসেনের একমাত্র ছেলে।