Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রমজানে যশোর শহর যানজট মুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান

এখন সময়: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি , ২০২৬, ০১:৩৯:৪৩ এম

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজানে যশোর শহর যানজট মুক্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার শহরে তিন স্থানে উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। দড়াটানা থেকে বড় বাজার, দড়াটানা থেকে চিত্রার মোড় হয়ে থানার মোড় ও জেল রোডে এ অভিযান চালানো হয়। এ অভিযানে রাস্তা ও দোকানের সামনের ফুটপাতের শতাধিক অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়। ১৭ ফেব্রুয়ারি কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত বাজার মনিটরিং কমিটির সভায় যানজট নিরসন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসনে জানান, বড় বাজারের ভেতরে রাস্তার ধারে বিভিন্ন খাট বা বেঞ্চ বসিয়ে বেচাকেনা করা হয়। আবার অনেক দোকানের মালামাল দোকানের সামনে রাখা হয়। সেই সাথে বাজারে রিক্সা চলাচল করার কারণে ক্রেতাদের দুর্ভোগ পোহাতে হয়। এজন্য দড়াটানা হয়ে বড়বাজারের ভেতরে অভিযান চালানো হয়। অভিযানে রাস্তার ধারে রাখা মালামাল ট্রাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। সেই সাথে দোকানের সামনের মালামাল না রাখার জন্য দোকানদারদের সতর্ক করা হয়।
বাজারের ব্যবসায়ীরা বলেন- এ উচ্ছেদের অভিযান করে কোন লাভ নেই। যাদের মালামাল ট্রাকে করে নিয়ে যাবে পৌরসভায়, তারা টাকা দিয়ে আবার নিয়ে আসবে। এর চেয়ে দোকানের সামনে থেকে মালামাল সরিয়ে নেয়ার জন্য দোকানদারদের নোটিশ দিলে তারা সরিয়ে নিতেন।
অপর উচ্ছেদ অভিযান চালানো হয় দড়াটানা থেকে গাড়িখানা রোড হয়ে কোতয়ালি থানার মোড় পর্যন্ত। রোডের ধারে বিভিন্ন দোকানের সামনে টানানো ছামিয়ানা, বাঁশের চাল , বিভিন্ন টোং উচ্ছেদ করা হয়। এছাড়া দুপুরে ঘোপ জেল রোডে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান চলামান থাকবে বলে জানান পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান নয়ন আব্দুর রাজ্জাক মন্টু, মেহেদী হাসান, আবু বক্কর ও মোহাম্মদ আলী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)