Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন ডাক্তারের যোগদান

এখন সময়: রবিবার, ১ মার্চ , ২০২৬, ০৮:৪৩:৩৫ পিএম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : দীর্ঘদিন পর পাইকগাছার ৫০ শয্যা হাসপাতালে এক সাথে ৮জন চিকিৎসক যোগদান করলেন।
১৯ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক ভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান যোগদানকৃত ৮ চিকিৎসককে বরণ করে নেয়।
এসব নবাগত চিকিৎকরা হলেন, সহকারী সার্জন ডাঃ মোঃ তানভীর আহমেদ, ডাঃ নয়ন কুমার সরকার, ডাঃ অর্ণব ঘোষ, ডাঃ প্রান্ত সরদার, ডাঃ মোঃ আবু জাফর, ডাঃ ইমরান হোসেন ও সহকারী ডেন্টাল সার্জন ডাঃ আখি দাশ। এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ ডাঃ সুজন কুমার সরকার, আরএমও ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ শাকিলা আফরোজসহ কর্মকর্তা-কর্মচারিরা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান জানান, ৮ জন ডাক্তারের যোগদানের ফলে দীর্ঘদিনের ডাক্তার সংকট অনেকটা কেটে গেল। তিনি আরোও বলেন, এক সঙ্গে এত ডাক্তার মানেই এলাকার মানুষ আরোও ভালো চিকিৎসা সেবা পাবেন।
উল্লেখ, এ হাসপাতালে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত চিকিৎসক ও জনবল সংকটের কারনে এলাকার মানুষের স্বাস্থ্য সেবা মারাত্মক ভাবে বিঘ্নিত হয়ে আসছিল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)